ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্রগ্রামের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যশীষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের ইফতার
ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের ইফতার |নয়া দিগন্ত

ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্রগ্রামের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যশীষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) চট্টগ্রামের কাজীর দেউরি ভিআইপি টাওয়ারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফেনী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদ ও সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীষক আলোচনা নিয়ে বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা নিয়াজুর রহমান, সোসাইটির সভাপতি সিফাত উল্যাহ রায়হান, উপদেষ্টা গোলাম রসুল, উপদেষ্টা মহি উদ্দিন, আবু সালেহ আরফান, মাওলানা মহসিন ভুঞা, মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক আবু ইউসুফ প্রমুখ।

ইফতারের আগে ফেনী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কয়েকজনকে চিকিৎসা ভাতা প্রদান করা হয়।