সংসদ সদস্য আলী আজম

ঝিনাইদহে কোনো দুর্নীতি দুর্নীতি চলতে দেয়া হবে না

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর বলেছেন, জেলায় কোনো দুর্নীতি চলতে দেয়া হবে না। সবক্ষেত্রে তাকওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন আলী আজম মো: আবু বকর
ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন আলী আজম মো: আবু বকর |নয়া দিগন্ত

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর বলেছেন, জেলায় কোনো দুর্নীতি চলতে দেয়া হবে না। সবক্ষেত্রে তাকওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন।

আলী আজম আরো বলেন, তাকওয়া অর্জন করে আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপনে সহায়তা করতে চাই।

পৌর জামায়াতের আমির অ্যডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান রাজু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির ও পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম, ছাত্রশিবিরের জেলা সভাপতি শেখ আল আমিন, মাওলানা আজিজুল হক, তাওহাদুল আজম প্রমুখ।