মির্জাগঞ্জে ২৫টি এতিমখানা ও মাদরাসায় সৌদি খেজুর বিতরণ

প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা।

Location :

Patuakhali
সৌদি খেজুর বিতরণ
সৌদি খেজুর বিতরণ |নয়া দিগন্ত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পবিত্র রমজান উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫টি এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ১২৮ কেজি সৌদি আরবের উপহারের খেজুর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ করা হয়েছে। এতিম শিশুদের ইফতারের জন্য এই উপহার অত্যন্ত আনন্দদায়ক।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠানের মধ্য দিয়ে এ খেজুর বিতরণ করা হয়।

এ সময় এখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মলিহা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইলিয়াস মিয়া ও বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষকরা।

এ বিষয়ে মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা জানায়, প্রথমবারের মতো সৌদি খেজুর পেয়ে খুশি প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকরা। এবারে খুবই স্বচ্ছতার সহিত সৌদি আরবের খেজুর বিতরণ করা হয়েছে। আমরাও সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে খেজুরগুলো বিতরণ করবো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইলিয়াস মিয়া জানান, উপজেলায় জন্য মোট ১৬ কার্টুনে ১২৮ প্যাকেটে সৌদি খেজুর বরাদ্দ পাওয়া গেছে। প্রতিষ্ঠান প্রধানগণের হাতে যা স্বচ্ছতার ভিত্তিতে তুলে দেয়া হয়েছে এবং সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।