ধামরাইয়ে কয়েলের আগুন পুড়ে ৩ লাখ টাকার গবাদিপশুর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে গোয়ালঘরে আগুন লেগে কোরবানির ঈদ উপলক্ষে লালন-পালন করা দুটি ষাঁড় গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে কয়েলের আগুন পুড়ে ৩ লাখ টাকার গবাদিপশুর মৃত্যু
ধামরাইয়ে কয়েলের আগুন পুড়ে ৩ লাখ টাকার গবাদিপশুর মৃত্যু |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে গোয়ালঘরে আগুন লেগে কোরবানির ঈদ উপলক্ষে লালন-পালন করা দুটি ষাঁড় গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গাভীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার (৯ মে) রাতে সাড়ে ১০টার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নান্নার গ্রামের বাসিন্দা রশিদ আলীর গোয়ালঘরে আগুনের সূত্রপাত ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অসাবধানতাবশত আগুনের সৃষ্টি হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস জানায়, গোয়ালঘরে রান্নার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ শুকনো জ্বালানি সংরক্ষণ করা ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। আগুনে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত দুটি ষাঁড় গরু পুড়ে মারা যায়। তবে একটি গাভীকে উদ্ধার করা সম্ভব হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, ‘এ ঘটনায় আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা সম্পদের মূল্য প্রায় দুই লাখ টাকা।’