জামায়াতে যোগ দিলেন শতাধিক চাকমা, মারমা, ত্রিপুরা যুবক

‘সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবে বাংলাদেশ। জামায়াত আগামী দিনে সকল সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রেখে শান্তি সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়বে।’

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
জামায়াতে যোগদান শতাধিক চাকমা, মারমা, ত্রিপুরা যুবকের
জামায়াতে যোগদান শতাধিক চাকমা, মারমা, ত্রিপুরা যুবকের |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে দাঁড়িপাল্লায় সমর্থন জানিয়ে শতাধিক চাকমা, মারমা, ত্রিপুরা যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী জনসভা শেষে মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহানের উপস্থিতিতে বিভিন্ন সম্প্রদায়ের যুবকরা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এ সময় কেন্দ্রীয় নেতা যোগদানকারীদের দলে স্বাগত জানিয়ে বলেন, ‘সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবে বাংলাদেশ। জামায়াত আগামী দিনে সকল সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রেখে শান্তি সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়বে।’

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বান্দরবান জেলার আমির এ এস এম আব্দুস সালাম, রাঙ্গামাটি জেলার আমির অধ্যাপক আব্দুল আলিম, এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক মঞ্জিলা ঝুমা, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, ত্রিপুরা ঐক্য ফেডারেশনের প্রতিনিধি বাবু চন্দ্রিনাথ ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা।