নওগাঁয় শ্মশান ঘাট থেকে রাজমিস্ত্রির লাশ উদ্বার

উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের মরাপুতি শ্মশান ঘাটে একটি আমগাছের সাথে হেলান দেয়া অবস্থায় নয়ন কুমারের লাশ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি।

Location :

Naogaon
শ্মশান ঘাট থেকে লাশ উদ্বার
শ্মশান ঘাট থেকে লাশ উদ্বার |নয়া দিগন্ত

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছীতে শ্মশান ঘাটের একটি আমগাছে হেলান দেয়া অবস্থায় নয়ন কুমার (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নয়ন ধামুইরহাট উপজেলার ইনশিরা গ্রামের পরলোকগত প্রদীপ চন্দ্র মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের মরাপুতি শ্মশান ঘাটে একটি আমগাছের সাথে হেলান দেয়া অবস্থায় নয়ন কুমারের লাশ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে বিষয়টি স্থানীয়দের জানান।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

জানা যায়, প্রায় ১৮ দিন আগে বদলগাছীর মিঠাপুর সাহেব বাজার এলাকায় একটি পারিবারিক কবরস্থান মেরামতের কাজ করতে এসেছিলেন তিনি। তবে সোমবার সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন সহকর্মীরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Topics