গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল ও সমাবেশ

‘গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, অথচ বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এটা হতে পারে না।’

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইলে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দল।

শনিবার (২ মে) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহরের নিরালা মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ১১ দলের আহ্বায়ক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির আহসান হাবিব মাসুদ।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, অথচ বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এটা হতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় পালানোর জায়গা পাবেন না।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, এনসিপির জেলা সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে মসজিদ রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ রোড ও রেজিস্ট্রিপাড়া হয়ে ভিক্টোরিয়া রোডের জাহাজ বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়।