নোয়াখালীতে ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পুরস্কার বিতরণ

নোয়াখালীর বেগমগঞ্জের শহিদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নোয়াখালীতে ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জের শহিদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব আবু নাছের টিপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি ও পুরস্কার প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও জ্ঞান অর্জনের আগ্রহ বাড়ায়।’

তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ সদস্য মো: কামরুল হাসান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন এবং কে আর কে গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আছাদ উল্যাহ দিদারসহ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ প্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষে ইত্যাদি ফাউন্ডেশন নিয়মিত এ ধরনের আয়োজন করে আসছে।