চাঁদপুরে ইয়াবা সেবনের সময় আটক ৩ যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

চাঁদপুরের মতলব উত্তরে ইয়াবা সেবনকালে হাতেনাতে ৩ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে উত্তম-মধ্যম (গণধোলাই) দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Matlab Uttar
চাঁদপুরে ইয়াবা সেবনের সময় আটক ৩ যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ
চাঁদপুরে ইয়াবা সেবনের সময় আটক ৩ যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ |নয়া দিগন্ত

চাঁদপুরের মতলব উত্তরে ইয়াবা সেবনকালে হাতেনাতে ৩ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে উত্তম-মধ্যম (গণধোলাই) দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার গাজীপুরের উদামদি এলাকায় পাম্প হাউস সংলগ্ন আজিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— পশ্চিম বাইশপুরের হারুনুর রশিদের ছেলে মো: রুবেল, বাচ্চু প্রধানের ছেলে মাহাবুব আলম, ছোট হলদিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মো: কাউসার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদামদি পাম্প হাউসের পাশের আজিজের বাড়িতে তারা সংঘবদ্ধ হয়ে মাদক (ইয়াবা) সেবন করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় সাধারণ জনতা তাদের হাতেনাতে ধরে ফেলে। সে সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, মাদক সেবনকালে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।