ঢাকায় অবস্থানরত চুয়াডাঙ্গাবাসীর সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ধানমন্ডির ওয়াটারফল কনভেনশন সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
তিনি বলেন, ‘ঢাকায় অবস্থানরত চুয়াডাঙ্গাবাসী যেন সবসময় জেলার মানুষের পাশে থাকেন এবং চুয়াডাঙ্গার উন্নয়নে ভূমিকা রাখেন।’
আধুনিক চুয়াডাঙ্গা গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একইসাথে স্বাস্থ্যসেবা ও শিক্ষার জন্য পৃথক হেল্প ডেস্ক চালুর আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, এবি পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা এবং ঢাকাস্থ চুয়াডাঙ্গাবাসী সংগঠনের সভাপতি অধ্যাপক সায়ফুল আরেফিন লেলিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু নহিদ, হাসান মো: ইউসুফ লস্কর, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপু, জীবননগর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন, সায়মুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও সাংস্কৃতিক সংগঠক শোয়েব হাসানসহ অনেকে।
এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



