শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ফুটবল খেলতে যায় শ্রাবণ ও সৌরভ। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়।

আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Shaistagonj
প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, ওই গ্রামের বকুল সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ফুটবল খেলতে যায় শ্রাবণ ও সৌরভ। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশু দু‘টিকে খুঁজতে শুরু করলে প্রায় দুই ঘণ্টা পর ডোবা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের মৃত বলে নিশ্চিত করেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।