ডুসাক উপকূলে উচ্চ শিক্ষার আলো ছড়াচ্ছে : এমপি আজাদ

শনিবার (৩০ মে) সকালে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ডুসাকের উদ্যোগে আয়োজিত ১৪তম দিকনির্দেশনামূলক সেমিনার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কয়রা (ডুসাক) আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ
ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কয়রা (ডুসাক) আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ |নয়া দিগন্ত

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কয়রা (ডুসাক) উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। একই সাথে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডুসাকের দিকনির্দেশনা পেয়ে প্রতিবছর শতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।

শনিবার (৩০ মে) সকালে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ডুসাকের উদ্যোগে আয়োজিত ১৪তম দিকনির্দেশনামূলক সেমিনার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডুসাকের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এবং বায়জিদ হোসেন বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লেখক মোফাজ্জেল হোসেন। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ আরো বলেন, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। উপকূলের দরিদ্র পরিবারের সন্তানরা উচ্চশিক্ষার জন্য শহরে গিয়ে অনেক সময় পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববোধ ভুলে যায়। তাই শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবে না, মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্রেও সমৃদ্ধ হতে হবে। তাহলেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম,জেলা বিএনপির সদস্য এমএ হাসান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাইদুর রহমান,সুপ্রিম কোর্টের আইনজীবী হাফেজ শাহিনুর রহমান শাহীন,ডুসাকের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল,আব্দুল কাইয়ুম,আব্দুর রহিম, হাসানুল বান্না,ডুসাকের সদস্য আশরাফুল আলম,আবু সাঈদ, ফুয়াদ হোসেন ত্বোহা, ফারহান তাহমিদ,শামিমা ইসলাম আঁখিসহ প্রমুখ।