সখীপুরে পেট্রোল আনতে গিয়ে মাদরাসা শিক্ষার্থী নিহত

সকালে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Tangail
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলের পেট্রোল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন আব্দুল্লাহ আল কাফী বলেন, ‘রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রল ভরার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণের মৃত্যু হয়েছে।’

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, ‘লাশ সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।’