সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Sirajdikhan
সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত
সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: আরিফ আনোয়ার নয়া দিগন্তকে জানান, ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত চালতাতলা বাজারে পৌঁছে সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ সময় একটি চায়ের দোকান ও তার পাশে থাকা দুইটি মুদি দোকানে আগুন জ্বলছিলো।

একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হলে অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দুটি মুদি দোকান ও চায়ের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশেপাশের অনেক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে।