কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেফতার

অভিযানের সময় জোসনা বেগমের বসতঘর ও জাদু মিয়ার হেফাজতে থাকা একটি অটোরিকশা থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় তিন লাখ ২০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
অভিযানে উদ্ধার করা গাঁজা ও গ্রেফতারতৃতরা
অভিযানে উদ্ধার করা গাঁজা ও গ্রেফতারতৃতরা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের শ্যামাইকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুলিয়ারচর উপজেলার শ্যামাইকান্দি এলাকার মরহুম তেলুমিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং পার্শ্ববর্তী ভৈরব উপজেলার শ্রীমতিচর এলাকার কালু গাজীর ছেলে মো: জাদু মিয়া (৪৬)। তবে অভিযানের সময় তাদের সহযোগী নবী মিয়া ও মামুন মিয়া পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামাইকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় জোসনা বেগমের বসতঘর ও জাদু মিয়ার হেফাজতে থাকা একটি অটোরিকশা থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় তিন লাখ ২০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা এনে বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, কুলিয়ারচর থানায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। কুলিয়ারচর উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।