ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যায় নারায়ণগঞ্জ বিএনপির ৫ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষ সংবাদদাতা

Location :

Narayanganj
নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর
নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর |নয়া দিগন্ত

ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যায় নারায়ণগঞ্জ বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

উল্লেখ্য, নিহত মো: জাহাঙ্গীর হোসেনের (৫৭) বাড়ি আড়াইহাজার উপজেলার সালমদী নয়াপাড়া গ্রামে। তিনি মাহমুদপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘দোকানঘরের ভাড়া চাওয়াকে কেন্দ্র করেই তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কার্যালয়ের ভেতরেই জাহাঙ্গীরকে মারধর করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা তোতা মিয়া প্রধানসহ তার অনুসারী নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ পেয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।’

পুলিশ জানায়, জাহাঙ্গীরের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।