পদ্মা নদী থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার

‘সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিলসহ স্থানীয়দের উপস্থিতিতে পলিব্যাপ থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার করা হয়।’

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় |নয়া দিগন্ত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টার দিকে স্থানীয়রা কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে জোয়ারের পানিতে ভেসে আসা সাদা রঙের পলিব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পলিব্যাগটি একটি ব্লকের সাথে আটকে ছিল।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলিব্যাগটি খুলে দেখতে পায়, সেখানে অজ্ঞাত ব্যক্তির দু’টি হাত ও দু’টি পায়ের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহার মিয়া বলেন, ‘সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিলসহ স্থানীয়দের উপস্থিতিতে পলিব্যাপ থেকে খণ্ডিত হাত-পা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খণ্ডিত অংশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনা উদঘাটন ও পরিচয় শনাক্তের জন্য সিআইডি ফরিদপুর টিমকে জানানো হয়েছে।’