লক্ষ্মীপুরে হামলার প্রতিবাদে মানববন্ধন

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের চকবাজারে জেলা জামে মসজিদের সামনে সাধারণ ব্যবসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের ডিএমডি শহীদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের চকবাজারে জেলা জামে মসজিদের সামনে সাধারণ ব্যবসায়ীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গতকাল বিকেলে আসরের নামাজ শেষে চকবাজার জেলা জামে মসজিদ থেকে বের হওয়ার সময় ডা: শহীদুল্লাহর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। এ সময় শহীদুল্লাহ নামাজ শেষে অফিসে যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও জুলাই ফাইটার্সের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়েন। পরে কিছু চিহ্নিত ব্যক্তি পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

মানববন্ধনে ব্যবসায়ীরা ঘটনার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।