ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ ভুল করবে না : শাহ আকরাম আলী

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভাওয়াল ইউনিয়ন ১০ দলীয় জোটের আয়োজনে উপজেলার পুরুড়া মৃধাপাড়ার মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
নির্বাচনী সমাবেশ
নির্বাচনী সমাবেশ |নয়া দিগন্ত

ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, ‘ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ ভুল করবে না। যতই লোভ দেখাক, যতই প্ররোচনা করুক, খোদাভীরু যারা, নবীর উম্মত যারা, তারা কখনোই ঐদিকে ধাবিত হবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সাহায্য করবেন।'

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভাওয়াল ইউনিয়ন ১০ দলীয় জোটের আয়োজনে উপজেলার পুরুড়া মৃধাপাড়ার মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ইসলামের ইতিহাস দেখলে বোঝা যায়, ইসলামে অল্পসংখ্যক লোক অধিকসংখ্যক লোকের কাছে বিজয়ী হয়েছেন। এ দেশ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ দেশ, আমরা সংখ্যায় অল্প না।’

তিনি আরো বলেন, ‘নবীজির আদর্শ হলো একজন মুসলমানের ইজ্জতের যে দাম, একজন হিন্দুর ইজ্জতেরও সেই দাম। একজন মুসলমানের রক্তের যে দাম, একজন হিন্দুর রক্তেরও সেই দাম। মুসলমানদের জানমালের যেভাবে হেফাজত করতে হবে, হিন্দুদের জানমালেরও সেভাবে হেফাজত করতে হবে। একজন আলেম-উলামা সংসদে গেলে নবীর আদর্শ মেনে চলবে।’