শাহরাস্তিতে দুই ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ।

Location :

Shahrasti
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়ার দুটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়ার দুটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত |নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া এলাকায় মেসার্স হায়দার তানিম ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামের দুটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ।

বুধবার (১১ মার্চ) বিকেলে হাজীগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী, শাহরাস্তি মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের এই অভিযানের মেসার্স হায়দার তানিম ব্রিকস লিমিটেডের (সাবেক ভাই ভাই ব্রিকস) মালিক মো: আলী হায়দারকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এছাড়া মেসার্স সততা ব্রিকস লিমিটেডের মালিক মো: মিন্টুকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।