চলমান জ্বালানি তেল সঙ্কট নিরসনে পেট্রোল পাম্প মালিকদের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাজা ফিলিং স্টেশনের মালিক রাজা আহমেদ, রশিদা ফিলিং স্টেশনের ম্যানেজার মেহেদী হাসান, চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার মান্না দে, নীলসাগর ফিলিং স্টেশনের ম্যানেজার জিকরুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় করনীয় ও ভোক্তাদের ভোগান্তি কমাতে পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য। এছাড়া ফিলিং স্টেশন গুলোর নিরাপত্তা নিয়েও আলোচনা হয় মতবিনিময় সভায়।
মতবিনিময় সভায় ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজার এবং সদর উপজেলার সার ডিলাররা উপস্থিত ছিলেন।



