কিশোরগঞ্জের মিঠামইনে একটি নালা থেকে মতি মিয়া (৬২) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মতি ওই উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোতা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে স্থানীরা দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিয়াকত আলী জানান, মতি মিয়াকে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি।



