কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাকৈরতলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পেড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম সায়েম মজুমদার শিপুর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া, ১৯৭৫ পরবর্তী দেশের ক্রান্তিকালে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের দায়িত্বভার গ্রহণ, দেশ গঠনে তার অসাধারণ ভূমিকা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে জুলুম নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরেন।
সভায় ইউনিয়ন বিএনপি নেতা জালাল আহমেদ, আইয়ুব আলী, সেলিম, আবুল কালাম, আবু সায়েদ, স্বপন, গোলাপ হোসেন, মানিক মিয়া, আমিনুল ইসলাম ভুট্রু, কামাল হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, আব্বাছ, আমান উল্লা, জাবেদ, জয়নাল, শ্রমিক দল নেতা আবদুল কুদ্দুস, আবুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা সোহাগ, ছাত্রদল নেতা পারভেজ মজুমদার ভুট্টো, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



