ভাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ভাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ভাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ |নয়া দিগন্ত

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো: জহুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফারুক হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: তানসিভ যুবায়ের নাদিম।

স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: এস এম ইব্রাহিম খলিল।

এ সময় আরো বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মাসুদ, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ফরিদপুর জেলার শ্রেষ্ঠ কর্মী ও সুধীজন।

বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ফরিদপুর জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত হন সাবি-ই রাত জাহান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরুন নেছা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক এবং শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার উজ্জ্বল বাড়ৈ।

এ ছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে নাসিরাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে ভাঙ্গা উপজেলা পরিষদ সম্মাননা অর্জন করে।