ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পালিত হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ধামরাই হার্ডিঞ্জ হাইস্কুল ও কলেজ মাঠে কুচকাওয়াজ, আলোচনা সভা, শিশু-কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা-২০ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) তমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তুলা, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।

পরে এমপি তমিজ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনসহ অন্যান্য কর্মকর্তাগণ ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা নায়েবে আমির আব্দুর রউফ, ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমদ রাফি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আহামেদুর হক তিতাস, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এম এ হাসান ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সংগঠন বিজয় দিবস পালন করে।