ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চার প্রার্থীর সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ১৪টি রাজনৈতিক দলের ২৫ জন অংশ গ্রহণ করেন। এ চারটি আসনের প্রার্থীদের মধ্যে মোট ১৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, যাদের মধ্যে ইসলামী আন্দোলনের চার প্রার্থীও রয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের প্রকাশিত গেজেট থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। এ বিধান অনুযায়ী সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে জেলার ৪টি আসনে
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোট ভোট দিয়েছেন ২ লাখ ৮২ হাজার ৫৪৩ ভোটার। জামানত বাঁচাতে ভোট দরকার ছিল ৩৫ হাজার ৩১৭ ভোট, এ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো: আমিনুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন চার হাজার ৬৩ ভোট।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ভোট দিয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৯১১ জন ভোটার। জামানত বাঁচাতে ভোট দরকার ছিল ৪৩ হাজার ৬১৩ ভোট, এ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী হাতপাখা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৮৮৭ ভোট।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৩২৩ ভোটার। জামানত বাঁচাতে ভোট দরকার ছিল ৪০ হাজার ১৬৫ ভোট, এ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো: আব্দুল্লাহ্ আকন্দ হাতপাখা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ১৫৩ ভোট।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) এই আসনে মোট ভোট দিয়েছেন ৩ লাখ ৮ হাজার ২৬০ জন। জামানত বাঁচাতে ভোট দরকার ছিল ৩৮ হাজার ৫৩২ ভোট, এ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খান হাতপাখা প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৭৩ ভোট।



