সংরক্ষিত নারী আসন

বগুড়ায় নবনির্বাচিত এমপি সাজেদা সামাদকে সংবর্ধনা

বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের পরিচালক ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা সামাদ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ায় নবনির্বাচিত এমপি সাজেদা সামাদকে সংবর্ধনা
বগুড়ায় নবনির্বাচিত এমপি সাজেদা সামাদকে সংবর্ধনা |নয়া দিগন্ত

বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের পরিচালক ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা সামাদ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বগুড়ার একটি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বগুড়া মহানগর মহিলা বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নির সভাপতিত্বে ও সুমাইয়া বানুর পরিচালনায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসদের সংসদ সদস্য সাজেদা সামাদ।

তিনি বলেন, ‘সমাজে কোরআন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমি সংসদে নারীদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষায় চেষ্টা করব।’

এ সময় বক্তব্য দেন বগুড়া মহানগর সেক্রেটারি তাজন আক্তার জাহান, ফাতেমা তুজ জোহরা, জেলা নেত্রী মাসুদা করিমসহ মহানগরী কর্মপরিষদ সদস্যরা।

আরো বক্তব্য রাখেন শাহজাদী বেগম, সাবেক কাউন্সিলর মঞ্জুয়ারা মুন্নী, সাবেক কাউন্সিলর জোবাইদা বেগম, সাবেক কাউন্সিলর শিরিন আকতার, খাদিজা বেগম, ফাতেমাতুজ জোহরা, বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা বিভাগের পরিচালক মাসুমা বেগম, নাদিরা বেগম, আম্বিয়া বেগম, নুসরাত জাহান, রুমা খাতুন, কাঞ্চন বেগম, তহমিনা তানি, নাফিসা বেগম, নাসিমা বেগম, রিনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট ও ফুলেল সংবর্ধনা জানানো হয়।