অ্যাজেন্ট দিতে বাধা দিচ্ছে বিএনপি, অভিযোগ তুলে জামায়াতের সংবাদ সম্মেলন

‘আজ (বুধবার) বিকেল ৩টার দিকে বেতাগী বাসস্ট্যান্ড এলাকার আব্বাসের চায়ের দোকানের সামনে ছাত্রদলের ২৫-৩০ জন নেতাকর্মী আমার কাছ থেকে নির্বাচনী অ্যাজেন্ট সংক্রান্ত ডায়েরি, কাগজপত্র ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। তারা আমাদের নির্বাচনী অ্যাজেন্টের কাগজপত্রও ছিনিয়ে নেয় এবং আমাদের অ্যাজেন্ট দিতে বাধা দেয়।’

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
বিএনপির বিরুদ্ধে অ্যাজেন্ট দিতে বাধা দেয়ার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন
বিএনপির বিরুদ্ধে অ্যাজেন্ট দিতে বাধা দেয়ার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

ভোটকেন্দ্রে অ্যাজেন্ট দিতে বাধা দিচ্ছে বিএনপি, অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বরগুনার বেতাগী উপজেলা জামায়াত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বেতাগী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুল ইসলাম দুলাল বলেন, ‘আজ (বুধবার) বিকেল ৩টার দিকে বেতাগী বাসস্ট্যান্ড এলাকার আব্বাসের চায়ের দোকানের সামনে ছাত্রদলের ২৫-৩০ জন নেতাকর্মী আমার কাছ থেকে নির্বাচনী অ্যাজেন্ট সংক্রান্ত ডায়েরি, কাগজপত্র ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। তারা আমাদের নির্বাচনী অ্যাজেন্টের কাগজপত্রও ছিনিয়ে নেয় এবং আমাদের অ্যাজেন্ট দিতে বাধা দেয়।’

তিনি আরো বলেন, ‘প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। বিএনপি নেতারা ছাত্রদলের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করছে। বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে।’