আগামী ৬ ডিসেম্বর ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে প্রচার মিছিল করেছে মহানগর জামায়াত।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর মদীনা মার্কেট পাঠানটুলা এলাকায় মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে ওই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে সমাবেশ সফলের লক্ষ্যে একই দিন বিকেলে দক্ষিণ সুরমায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা থানা আমির মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারি মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারের নেতৃত্বে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এদিকে বুধবার বিকেলে মদীনা মার্কেট পয়েন্ট থেকে একটি প্রচার মিছিল শুরু হয়ে পাঠানটুল পয়েন্ট প্রদক্ষিণ করে ফের মদীনা মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
জালালাবাদ থানা জামায়াতের আমির ক্বারি মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মুফতী আলী হায়দার।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি আশফাক আহমেদ চৌধুরী আনাস, যুব বিভাগ সভাপতি ফয়জুল হক ও সহ-সভাপতি সাবেক কাউন্সিলার রিয়াজ মিয়া, ৩৮ নম্বর ওয়ার্ড সভাপতি প্রভাষক দুলাল আহমদ, ৮ নম্বর সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, শ্রমিক কল্যাণ সেক্রেটারি এখলাছুর রহমান আবিদ, ৩৮ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি মাওলানা উসমান গনি, মাস্টার গোলজার আহমদ, সেক্রেটারি হোসাইন আহমদ, ৩৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুল মাজিদ, ৯ নম্বর সেক্রেটারি সাইফুল আমীন, ৩৮ নম্বর ওয়ার্ড সহকারী সেক্রেটারি হাফেজ ইমরান আহমদ, ৩৯ নম্বর ওয়ার্ড সহকারী সেক্রেটারি কবির আহমদ ও মইনুল ইসলাম প্রমুখ।
মিছিল সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আগামী ৬ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত ও ৮ দলের সর্বস্তরের জনশক্তি ছাড়াও সিলেটবাসীর অংশগ্রহণে ওই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে, ইনশাআল্লাহ। আমাদের দাবিগুলো নিশ্চিতে কর্মসূচি অব্যাহত থাকবে।



