দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ধামরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুয়াপুর ইউনিয়ন পরিষদের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়।
বুধবার (১ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এই চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী নজরুল ইসলামসহ আরও অনেকে।



