গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ছাত্রশিবিরের বিক্ষোভ

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Comilla Sadar
গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ
গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ |নয়া দিগন্ত

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশা ও অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছে। সেই জনরায় বাস্তবায়নে বিলম্ব করা জনগণের অধিকারকে খর্ব করার শামিল। একটি দায়িত্বশীল সরকারের উচিত দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে জনগণের রায় প্রতিফলন নিশ্চিত করা।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের মতামতই সর্বোচ্চ। জনরায় বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে।

কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, জনগণের স্পষ্ট ম্যান্ডেট উপেক্ষা করে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য নয়। সরকারের অবিলম্বে জনরায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।

সমাবেশে শিবিরের নেতৃবৃন্দ জনরায় বাস্তবায়নে বিলম্বে সরকারের তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের অফিস সম্পাদক কাজী আকিব আব্দুল্লাহ, প্রকাশনা সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন জারিফ, শিক্ষা সম্পাদক খাইরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের শিবিরের নেতাকর্মীরা।