ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান

গত ৩ মে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নিজ এলাকায় আসলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মাসুদ করিম, ভেড়ামারা (কুষ্টিয়া)

Location :

Bheramara
ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান
ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান |নয়া দিগন্ত

কুষ্টিয়া ভেড়ামারার গর্ব এমপি ফরিদা ইয়াসমিনকে বর্ণাঢ্য সংবর্ধনা বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তার নিজ বাড়ির সংলগ্ন ২ নম্বর কলোনী মাঠে এক সংবর্ধনা দেয়া হয়। গত ৩ মে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নিজ এলাকায় আসলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবর্ধনা অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম তার সভাপতির বক্তব্য বলেন, ফরিদা ইয়াসমিন একজন ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক। কুষ্টিয়ার সন্তান হিসেবে তিনি জাতীয় সংসদে এ অঞ্চলের মানুষের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জোরালো ভূমিকা রাখবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, ‘দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। জনগণের অধিকার আদায়ে এবং দলের হাতকে শক্তিশালী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।’

তিনি আরো বলেন, ‘এই সম্মান কেবল তার ব্যক্তিগত নয়, বরং কুষ্টিয়ার সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির।’

অনুষ্ঠানে নেতা-কর্মীরা তাকে লালন শাহ ব্রিজ থেকে রিসিভ করে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় আরো বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, মনিরুল ইসলাম, আসলাম উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।