গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শহর আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ দলটির নেতারা

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ |ছবি : নয়া দিগন্ত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আছর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নবাববাড়ী সড়কস্থ শহর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

বগুড়া শহর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শহর আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, রিয়াজ উদ্দিন, আল-আমিন, আজগর আলী, অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, শাহীন মিয়া, আব্দুল হামিদ বেগ প্রমুখ।