রাজৈরে তেল না পেয়ে কৃষকদের হাহাকার

রাজৈর উপজেলায় চলছে ধান, পাট চাষের মৌসুম। এই সময়ে ডিজেল-পেট্রোল চালিত মেশিনের তেল না পেয়ে কৃষকদের মধ্যে হাহাকার চলছে।

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
রাজৈর উপজেলা
রাজৈর উপজেলা |নয়া দিগন্ত

রাজৈর উপজেলায় চলছে ধান, পাট চাষের মৌসুম। এই সময়ে ডিজেল-পেট্রোল চালিত মেশিনের তেল না পেয়ে কৃষকদের মধ্যে হাহাকার চলছে।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রশাসন থেকে নিষেধ থাকার কারণে জার, ক্যান, বোতল, ড্রামে করে ডিজেল ও পেট্রোল কিনতে পারছেন না তারা। তেল পাম্প থেকে ডিজেল, পেট্রোল কিনতে না পেরে খুচরা দোকান থেকে লিটারে ৩০-৪০ টাকা বেশি দিয়ে ক্রয় করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।

ফলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রয়েছেন। টেকেরহাট বন্দরের হাজী হাসমত আলী পাম্পে গিয়ে দেখা যায়, কৃষকরা জার, ক্যান, বোতল নিয়ে অনুনয়-বিনয় করে ম্যানেজারের কাছে ডিজেল-পেট্রোল দেয়ার অনুরোধ করছেন।

পাঠানকান্দি গ্রামের কৃষক বিপ্লব মিয়া ও তারা মিয়া আসছেন কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরের ডিজেল কেনার জন্য। কিনতে না পেরে তারা হতাশ হয়ে জানান, ডিজেল না থাকায় ট্রাক্টর বন্ধ হয়ে গিয়েছে। জমিতে ট্রাক্টর রেখে ডিজেল নিতে এসেছি। কিন্তু কিনতে পারছি না। জমির চাষ অর্ধেক হয়েছে, বাকিটা কিভাবে চাষ করবো চিন্তায় পড়েছি।

গোবিন্দপুর গ্রামের সাগর মিয়া একইভাবে কৃষিকাজে সমস্যার কথা জানান, পাম্পের মালিকদের সাথে কথা বললে তারা জানান, প্রশাসন থেকে নিষেধ থাকায় ক্যান, বোতল, ড্রাম ও জারে করে ডিজেল-পেট্রোল বিক্রয় করতে পারছি না।