ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ২ জনকে জরিমানা ও ভেকু জব্দ

অবৈধভাবে যারা কৃষি জমির মাটি কাটবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ফসলি জমির মাটি কাটার অপরাধে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করা হয়েছে
ফসলি জমির মাটি কাটার অপরাধে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করা হয়েছে |ছবি : নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে অনুমতি ছাড়া অবৈধভাবে তিনটি ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো: নৈইমুদ্দিন ও লোকমান হোসেন নামে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি।

নৈইমুদ্দিন ধামরাই উপজেলার চাওনা এলাকার বাসিন্দা এবং লোকমান হোসেন নান্নার এলাকার বাসিন্দা। তারা দুইজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন।

স্থানীয়রা জানায়, অবৈধভাবে তিনটি ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করেন নান্নার এলাকার লোকমান ও চাওনা এলাকার নৈইমুদ্দিন। তারা অন্যর জমি ও সরকারি রাস্তা নষ্ট করে মাটি কাটছেন। আমরা নিষেধ করলেও তারা আমাদের কথা শোনেন না। বাধ্য হয়ে উপজেলায় প্রশাসনকে জানানো হয়।

এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, ‘অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধামরাই নান্নার ইউনিয়নের নান্নার দক্ষিণ চক এলাকা থেকে মো: লোকমান হোসেন ও চাওনা এলাকায় নৈইমুদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে যারা কৃষি জমির মাটি কাটবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।