গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ট্রাকটি বিদ্যুতের তারের সাথে স্পর্শ হলে চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের বেশিভাগ অংশ পুড়ে যায়।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
মেহেরপুরের ম্যাপ
মেহেরপুরের ম্যাপ |ফাইল ছবি

মেহেরপুরের গাংনীতে ইটভাটায় মাটি নামানোর সময় ড্রাম্প ট্রাকে বিদ্যুতের তারের জড়িয়ে চালক মহিরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী সজিব হোসেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গাঁড়াডোব-পোড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মহিরুল ইসলাম গাংনীর তেরাইল গ্রামের পশ্চিমপাড়া এলাকার মরহুম আব্দুল মজিদের ছেলে। আহত সজিব হোসেন একই উপজেলার ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে।

জানা গেছে, দুর্ঘটনার সময় ড্রাম্প ট্রাকটি ইটভাটায় মাটি নামাচ্ছিল। এ সময় ট্রাকটি বিদ্যুতের তারের সাথে স্পর্শ হলে চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের বেশিভাগ অংশ পুড়ে যায়। আহত সজিব হোসেন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।