বানিয়াচংয়ে হত্যা মামলার পলাতক আসামি সেনাবাহিনীর হাতে আটক

আলামিন পাশ্ববর্তী বাড়ির বানিয়াচং বড়বাজারের ব্যবসায়ী হারুন রশীদ মিয়ার ছেলে বিএনপি নেতা মুবিন হত্যা মামলার প্রধান আসামি।

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা

Location :

Habiganj
হত্যা মামলার প্রধান আসামি আলামিন
হত্যা মামলার প্রধান আসামি আলামিন

হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতা হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি আলামিনকে (৩০) দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

সোমবার (২ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়িতে মদ্যপানরত অবস্থায় তাকে আটক করা হয়।

আটক আলামিন বানিয়াচং উপজেলার সদর ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্ব তোপখানা মহল্লার মরহুম কুটিলাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আলামিন পাশ্ববর্তী বাড়ির বানিয়াচং বড়বাজারের ব্যবসায়ী হারুন রশীদ মিয়ার ছেলে বিএনপি নেতা মুবিন হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার বিস্তার গড়ে তুলেন।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে বড়ইউড়ি ও গুনই গ্রামের কয়েকজন কৃষকের উপজেলা থেকে সরকারি ধানের বীজ ও সার বহনকারী একটি গাড়ি বানিয়াচং থানার সামনের সড়কের কালিদাস টেকা ব্রিজের কাছে এলে আলামিন ও তার সহযোগীরা গাড়ি থামিয়ে দিনে-দুপুরে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বানিয়াচং থানায় একটি মামলাও করা হয়। মামলায় আলামিনসহ আরো কয়েকজনকে আসামি করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আসামিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।