চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ভেন্যু পরিদর্শন, নিরাপত্তা জোরদার

১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।

Location :

Chandpur
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ভেন্যু পরিদর্শন
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ভেন্যু পরিদর্শন |নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে নির্ধারিত কর্মসূচিকে সামনে রেখে ভেন্যু পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শাহরাস্তি থানাধীন ওয়ারুক বাজারস্থ খোদ্দ খাল খনন উদ্বোধন ও জনসভাস্থল ঘুরে দেখেন তারা।

সোমবার (৪ মে) বিকেলে পরিদর্শনে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো: রবিউল হাসান।

এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) লুৎফর রহমান, কচুয়া সার্কেলের কর্মকর্তা মো: আব্দুল হাই চৌধুরী ও শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের অন্য সদস্যরা।

পরিদর্শনকালে কর্মকর্তারা জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, ভিআইপি চলাচলের রুট, ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বলেন, কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া জানান, ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। যাওয়ার পথে শাহরাস্তি থানাধীন ওয়ারুক বাজারস্থ খোদ্দ খাল খনন উদ্বোধন ও জনসভায় প্রধানমন্ত্রীকে উপস্থিত করানোর বিষয় চেষ্টা চলছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠান উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণসহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনাও চূড়ান্ত করার কাজ চলছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।