কালিয়াকৈরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শিশুটি রোববার সন্ধ্যায় পাশের বাড়িতে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে সে স্থানীয় মাহমুদা বেগমের নির্মাণাধীন বহুতল ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়।

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
কালিয়াকৈর থানার পুলিশ নিহত শিশু ঐশি রায়ের লাশ উদ্ধার করে
কালিয়াকৈর থানার পুলিশ নিহত শিশু ঐশি রায়ের লাশ উদ্ধার করে |নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ঐশি রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্বচান্দরা মুন্সিরটেক এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিশু ঐশী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সমশ্যাম নগর গ্রামের সাগর চন্দ্র রায়ের মেয়ে। সাগর চন্দ্র রায় কালিয়াকৈর উপজেলার মুন্সির টেক এলাকার মোজাফফর আলীর বাড়িতে ভাড়া থেকে চা বিক্রি করে সংসার চালান।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন অবস্থায় পড়ে আছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শিশুটি রোববার সন্ধ্যায় পাশের বাড়িতে প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে সে স্থানীয় মাহমুদা বেগমের নির্মাণাধীন বহুতল ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।