টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রাতে শহর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। তারা শহরের বটতলা এলাকার বাজারের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। এতে তারা দু’জনেই গুরুতর আহত হন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail Sadar
নিহত দুই যুবক
নিহত দুই যুবক |নয়া দিগন্ত

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে স্বাধীন ও ফাহিম নামে দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন নয়া দিগন্তকে জানান, রাতে শহর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। তারা শহরের বটতলা এলাকার বাজারের মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। এতে তারা দু’জনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত দু’জনের বাড়িই শহরের আকুর টাকুর এলাকায়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।