সাতক্ষীরার কালিগঞ্জে বৈদ্যুতিক মোটরে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম পিরোজপুর এলাকার মরহুম গোলাম কুদ্দুস খানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম নিজ বসতবাড়ির পাশে অবস্থিত মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।



