বগুড়ায় ছাত্রদলের সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
সংগৃহীত

বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে জেলার সকল উপজেলার অধীনস্থ ইউনিয়ন কমিটি এবং পৌর শাখার অধীনস্থ ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সরকার সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে রোববার (৮ মার্চ) রাতে নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো: সোহান ইসলাম।

খুব গিগগিরই ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।