কমলগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আহমদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
কমলগঞ্জ থানা, মৌলভীবাজার
কমলগঞ্জ থানা, মৌলভীবাজার |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আহমদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কাঁঠালকান্দি গ্রামের মরহুম মধু মিয়ার ছেলে আহমদ মিয়া একই এলাকার রুবেল মিয়ার আট বছরের কন্যা তাসফিয়াকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আহমদ মিয়াকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটক অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী শিশুর পরিবার ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।