নোয়াখালীতে জামায়াতের মাদকবিরোধী র‌্যালি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী (উত্তর) যুব বিভাগের উদ্যোগে জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনীতে ২৬ জুন শুক্রবার বিকেলে মাদকবিরোধী এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে জামায়াতের মাদকবিরোধী র‌্যালি
নোয়াখালীতে জামায়াতের মাদকবিরোধী র‌্যালি |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী (উত্তর) যুব বিভাগের উদ্যোগে জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনীতে ২৬ জুন শুক্রবার বিকেলে মাদকবিরোধী এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে সভাপতিত্ব করেন যুব বিভাগের চৌমুহনী শহর সভাপতি মো: নুর উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গণী চৌধুরী মহল।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নুরুল হোসাইন, আমির হোসেন, ওসমান গনি, গোলাম রাব্বানী ঈমন সহ আরো অনেকে।

র‌্যালিটি কাছারি বাড়ি মসজিদ থেকে শুরু করে পশ্চিম বাজার ডেল্টা গেট হয়ে বড় পোল এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।