পাবনায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, পুলিশের অস্বীকার

১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ পাবনা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার জাতীয় পতাকা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পাবনা প্রতিনিধি

Location :

Pabna
পাবনায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, পুলিশের অস্বীকার
পাবনায় আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, পুলিশের অস্বীকার |নয়া দিগন্ত

১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ পাবনা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার জাতীয় পতাকা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জেলা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের নেতৃত্বে দাঁড়িয়ে বেশ কয়েকজন নেতা কর্মীরা একটি লাঠিতে করে জাতীয় পতাকা টানাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর এবং বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। এরপর থেকে দীর্ঘ ১৮ মাস ধরে জেলা আওয়ামী লীগ কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ আছে।

পতাকা উত্তোলন সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান নেতা, পৌর আওয়ামী লীগের নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ, ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভা।

এ ব্যাপারে পাবনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামের কাছে জানতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল এই ঘটনার বিষয়টি অস্বীকার করেন।