নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জে এম জাহিদ হোসেন বলেছেন, ‘আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা তা পরিবর্তনের চেষ্টা করে। সরকার প্রধানের নেতৃত্বে প্রশাসন জনসেবায় অঙ্গীকারবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি ইতোমধ্যে বিএনপি সরকার বাস্তবায়ন শুরু করেছে।’
বুধবার (১৮ মার্চ) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
এ সময় জয়েদ ফর গুড ফাউন্ডেশনের পক্ষ হতে দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ৫০০ জনের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জেদাল আল মুসা, নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হারেস, জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মতিন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।



