খানসামায় আর্জেন্টিনা ভক্তদের ৭ শ’ ফুট দীর্ঘ পতাকায় ব্যতিক্রমী র‍্যালি

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে প্রায় ৭ শত ফুট দীর্ঘ পতাকা নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

Location :

Khansama
খানসামায় আর্জেন্টিনা ভক্তদের ৭ শ’ ফুট দীর্ঘ পতাকায় ব্যতিক্রমী র‍্যালি
খানসামায় আর্জেন্টিনা ভক্তদের ৭ শ’ ফুট দীর্ঘ পতাকায় ব্যতিক্রমী র‍্যালি |নয়া দিগন্ত

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে প্রায় ৭ শত ফুট দীর্ঘ পতাকা নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে পাকেরহাট বাজার এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। এতে স্থানীয় শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

অংশগ্রহণকারীরা আকাশি-সাদা রঙের জার্সি, পতাকা ও ব্যানার হাতে নিয়ে পুরো এলাকা মুখর করে তোলেন।

র‍্যালির প্রধান আকর্ষণ ছিল প্রায় ৭ শত ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা। বিশাল এ পতাকাটি সমর্থকেরা একসাথে বহন করেন, যা দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষজন। অনেকে মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

র‍্যালিটি পাকেরহাট বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বাজার এলাকায় এসে শেষ হয়। এ সময় পুরো এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের স্লোগান, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘ পতাকা নিয়ে সমবেতভাবে র‍্যালি করার দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের জন্ম দেয়। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে র‍্যালিটি উপভোগ করেন।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক মাসুদ রানা বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করি। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা সবাই মিলে এই আয়োজন করেছি। এত বড় পতাকা নিয়ে র‍্যালি করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।’

ফুটবলপ্রেমী রাব্বি বলেন, ‘ফুটবল শুধু খেলা নয়, এটা আমাদের আবেগের জায়গা। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতেই আমরা একত্রিত হয়েছি। এমন আয়োজন এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে।’

আরেক সমর্থক মেহেদী হাসান বলেন, ‘বিশাল এই পতাকা নিয়ে র‍্যালি এলাকাবাসীর মধ্যে আলাদা আনন্দ তৈরি করেছে। আমরা চাই খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে পড়ুক।’