নড়াইলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহাসহ পাঁচ নেতাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) জেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ শেখ, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোজাম খান, লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য জাহিদ খান ও নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন সরদার।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান ও নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।



