কুড়িগ্রাম সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট

বিষয়টি সন্দেহজনক। সীমান্ত এলাকা থেকে মিলনী বাজার কিছুটা দূরে। সেখানে কিভাবে ভারতীয় রোবট এলো সেটি ভাববার বিষয়।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুকুর সদৃশ রোবট
কুকুর সদৃশ রোবট |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার একটি বাজারে রাতে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে একটি কুকুর সদৃশ রোবট।

মঙ্গরবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে সীমান্ত সংলগ্ন মিলনি বাজারের একটি হার্ডওয়ারের দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা ফুটেজ এ দৃশ্য ধরা পড়ে। পরে সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার কুদ্দুস মিয়া জানান, বিষয়টি সন্দেহজনক। সীমান্ত এলাকা থেকে মিলনী বাজার কিছুটা দূরে। সেখানে কিভাবে ভারতীয় রোবট এলো সেটি ভাববার বিষয়।

বিষয়টি তদন্ত করে দেখা উচিৎ বলে মনে করেন অনেকেই।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায় লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মহবুব উল হক জানান, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এটি এআই দিয়ে তৈরি কি না অথবা ভারতীয় রোবট কি না সে বিষয়ে নিশ্চিত হয়ে জানানো হবে।