রামেক হাসপাতাল পরিচালকের হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দিলেন রাসিক প্রশাসক

জনসচেতনতামূলক লিফলেটটি সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করেন এবং হাসপাতালে আগত সংশ্লিষ্টদের লিফলেটটি প্রদান করা হবে বলে জানান রামেক হাসপাতালের পরিচালক।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রামেক হাসপাতাল পরিচালকের হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দিয়েছেন রাসিক প্রশাসক
রামেক হাসপাতাল পরিচালকের হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দিয়েছেন রাসিক প্রশাসক |নয়া দিগন্ত

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন শনিবার (৪ এপ্রিল) সকালে হাম রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের হাতে তুলে দিয়েছেন।

জনসচেতনতামূলক লিফলেটটি সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করেন এবং হাসপাতালে আগত সংশ্লিষ্টদের লিফলেটটি প্রদান করা হবে বলে জানান রামেক হাসপাতালের পরিচালক।

এ সময় রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মহানগরবাসীকে সচেতন করার লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর প্রতিটি ঘরে ঘরে হাম রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেয়ার নির্দেশ প্রদান করেছেন। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে হাম প্রতিরোধে শুক্রবার (৩ এপ্রিল) থেকে ব্যাপক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার বিষয়ে মহানগরবাসীকে অবহিত করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।